News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের হয়ে লড়বেন মডেল অর্চনা গৌতম, জোর চর্চা উত্তরপ্রদেশে
Image

কংগ্রেসের হয়ে লড়বেন মডেল অর্চনা গৌতম, জোর চর্চা উত্তরপ্রদেশে

লখনউ, ১৫ জানুয়ারি (হি.স) : আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে হস্তিনাপুর আসন থেকে কংগ্রেসের প্রার্থী হলেন অভিনেত্রী তথা মডেল অর্চনা গৌতম। প্রার্থীপদ ঘোষণা হতেই তাঁকে নিয়ে দারুণ চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াজুড়ে। প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে অভিনেত্রী নাগমাকে মিরাট থেকে প্রার্থী করেছিল কংগ্রেস। যদিও সেবার চতুর্থ হয়েছিলেন নাগমা।

গ্ল্যামারাস ভাবমূর্তির জন্য বিখ্যাত ২৬ বছর বয়সি অর্চনা। গত বছরই তিনি কংগ্রেসে যোগ দেন। রাজনীতিতে আসার আগে অনেক সিনেমাতে কাজ করেছেন অর্চনা। এছাড়াও তিনি আইআইএমটি মিরাট থেকে বিজেএমসি কোর্স করেছেন। ২০১৫ সালে বলিউডে পা রাখেন তিনি। ২০১৮ সালে মিস বিকিনি প্রতিযোগিতায় অর্চনা ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। এর আগে ২০১৪ সালে মিস উত্তরপ্রদেশ এবং ২০১৮ সালে মিস কসমো ওয়ার্ল্ড হয়েছিলেন অর্চনা। তিনি দক্ষিণী চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেত্রী। তেলেগু, তামিল ছবিতেও কাজ করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top