News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২২ সাল আশার বছর, পরিবর্তন ঘটবেই, প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করে বললেন মায়াবতী
Image

২০২২ সাল আশার বছর, পরিবর্তন ঘটবেই, প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করে বললেন মায়াবতী

লখনউ, ১৫ জানুয়ারি (হি.স) : এবারে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে চতুর্মুখী লড়াইয়ে। আর দখল যে খুব একটা সহজ হবে না, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। তবে হাল ছাড়তে নারাজ তিনি। শনিবার নিজের জন্মদিনে প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করে বলেন, অন্য দলগুলি যতই চেষ্টা করুক লাভ হবে না। বিএসপিই উত্তরপ্রদেশের মসনদে বসবে। এদিন সাংবাদিক সম্মেলন করে ৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেন মায়াবতী।

বিএসপি সুপ্রিমো বলেন, আমরা ৫৮টি বিধানসভা আসনের মধ্যে ৫৩টি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করেছি। বাকি ৫টি আসনেও প্রার্থীদের নাম দু-একদিনের মধ্যে চূড়ান্ত করা হবে। সব দল জোট করে আমাদের ক্ষমতায় আসা থেকে বাধা দিতে চাইছে। কিন্তু জনগণ আমাদের আবার ক্ষমতায় আনবে। এবার ক্ষমতায় এসে আমরা সকলের কল্যাণে কাজ করব। আম-আদমির স্বার্থে কাজ করবে বহুজন সমাজ পার্টি। ‘২০২২ সাল আশার বছর, পরিবর্তন ঘটবেই বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে বৃহস্পতিবার ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। এর মধ্যে ৪০ শতাংশ অর্থাৎ ৫০ জন মহিলা প্রার্থীর নাম রয়েছে। ৪০ শতাংশ যুবনেতা-নেত্রীকেও টিকিট দিয়েছে কংগ্রেস।

প্রসঙ্গত, ২০১৭ সালে উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ৩১২টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। প্রায় ৪০ শতাংশ ভোট নিজের দখলে রেখেছিল গেরুয়া শিবির। ‌সমাজবাদী পার্টি ৪৭টি আসনে জয়লাভ করে। মায়াবতী বিএসপির দখলে ছিল মাত্র ১৯টি আসন। সেবার কংগ্রেস মাত্র ৭টি আসন পায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top