News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম দু’দফার জন্য ১০৭ প্রার্থীর তালিকা প্রকাশ, উত্তর প্রদেশে ৬৩ বিধায়ককে টিকিট বিজেপির
Image

প্রথম দু’দফার জন্য ১০৭ প্রার্থীর তালিকা প্রকাশ, উত্তর প্রদেশে ৬৩ বিধায়ককে টিকিট বিজেপির

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার ভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। প্রথম দফার ৫৮টি আসনের মধ্যে ৫৭টি আসন ও দ্বিতীয় দফার ৫৫টি আসনের মধ্যে ৩৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ১০৭ জন প্রার্থীর মধ্যে ৬৩ জন বর্তমান বিধায়ককে টিকিট দিয়েছে বিজেপি, টিকিট পাননি ২০ জন। শনিবার দুপুরের বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান ও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। এই সাংবাদিক সম্মেলনেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দু’দফার জন্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে গোরক্ষপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রয়াগরাজ জেলার সিরাথু আসন থেকে। উত্তর প্রদেশ নির্বাচনে বিজেপির দায়িত্বপ্রাপ্ত ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “আমরা প্রথম দফার ৫৮টি আসনের মধ্যে ৫৭টি আসন ও দ্বিতীয় দফার ৫৫টি আসনের মধ্যে ৩৮টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করছি।” গোরক্ষপুরের পাঁচবারের প্রাক্তন সাংসদ হলেন যোগী আদিত্যনাথ, বর্তমানে তিনি রাজ্য বিধান পরিষদের সদস্য। নয়ডা থেকে লড়বেন পঙ্কজ সিং, মথুরা থেকে লড়বেন বিদ্যুৎ মন্ত্রী শ্রীকান্ত শর্মা। উত্তর প্রদেশে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সাত দফায় ভোট। প্রথম দফায় ১১টি জেলার ৫৮টি আসনে ভোট হবে ১০ ফেব্রুয়ারি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top