News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে আরও এক সপ্তাহ বাড়ল করোনা বিধিনিষেধ
Image

ঝাড়খণ্ডে আরও এক সপ্তাহ বাড়ল করোনা বিধিনিষেধ

রাঁচি, ১৫ জানুয়ারি (হি.স) : ঝাড়খণ্ডে করোনার তৃতীয় ঢেউয়ের জেরে রাজ্য সরকার আজ ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ কার্যকর করেছে। বিপর্যয় মোকাবিলা বিভাগ সমস্ত বিধিনিষেধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ৪ জানুয়ারি সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। শনিবার বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফে এ তথ্য জানানো হয়েছে।

গত ৪ জানুয়ারি রাজ্য সরকার অনেকগুলি বিধিনিষেধ প্রয়োগ করেছিল, তার মেয়াদ আজ শেষ হয়। তাই ঝাড়খণ্ড সরকার এক সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা বাড়িয়েছে।


এই নিষেধাজ্ঞা রয়েছে সমস্ত পার্ক, সুইমিং পুল, জিম, চিড়িয়াখানা, পর্যটন স্থান, ক্রীড়া স্টেডিয়াম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। স্কুল, কলেজ, কোচিং ইনস্টিটিউটও ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। সরকার আরও ঘোষণা করেছে যে ৩১ জানুয়ারির মধ্যে সিনেমা হল, রেস্তোরাঁ, বার এবং শপিংমল ৫০ শতাংশ ধারণক্ষমতার সঙ্গে খুলে যাবে। রেস্তোরাঁ, বার এবং ওষুধের দোকান তাদের স্বাভাবিক সময়ে বন্ধ থাকবে। বাকি সব দোকান খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত। আউটডোর ইভেন্টে ১০০ জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা থাকবে। বায়োমেট্রিক হাজিরা নিষিদ্ধ থাকবে। সরকার ঘোষিত এই বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top