News Flash

  • Home
  • Uncategorized
  • ‘মানুষের জন্য ক্ষতিকর’ তকমা দিয়ে আটকে রাখা হল জকোভিচকে
Image

‘মানুষের জন্য ক্ষতিকর’ তকমা দিয়ে আটকে রাখা হল জকোভিচকে

মেলবোর্ন, ১৫ জানুয়ারি (হি. স.) : অস্ট্রেলিয়ায় আরও জটিল হচ্ছে নোভাক জকোভিচের জীবন। এবার তাঁকে সাধারণ মানুষের জন্য ‘ক্ষতিকর’ তকমা দিয়ে আটকে রাখা হল। শনিবার ফের তাঁকে ডিটেনশনে রাখার সিদ্ধান্ত নিল অজি প্রশাসন।

জকোভিচের টিকাকরণ না হওয়া সত্ত্বেও বিশেষ ছাড় দিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। তাঁকে গ্র্যান্ড স্লামে খেলতে দেওয়ার সিদ্ধান্ত পছন্দ হয়নি অস্ট্রেলিয়ার। তাই ফের বাতিল করে দেওয়া হয় বিশ্বের এক নম্বর টেনিস তারকার ভিসা। স্বাস্থ্য এবং শৃঙ্খলার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানায় অজি প্রশাসন। তারপর থেকেই তাঁকে অস্ট্রেলিয়া থেকে বের করার চেষ্টা চলছে। কিন্তু তা এখনও সম্ভব না হওয়ার জন্য ফের ডিটেনশনে রাখা হল।

জানা যাচ্ছে, মেলবোর্নে যেখানে তাঁকে রাখা হয়েছে, সেই ঠিকানা গোপন রাখার চেষ্টা করা হচ্ছে। যাঁরা বিনা অনুমতিতে কোনও দেশে প্রবেশ করেন, সেই অভিযুক্তদের মতো শনিবার রাতটা ডিটেনশনে কাটাতে হবে সার্বিয়ান তারকাকে।তবে হাত গুটিয়ে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না জোকারও। তিনি ফের এ নিয়ে ফেডারেল কোর্টের দ্বারস্থ হয়েছেন। রবিবার যে মামলার শুনানি রয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন শুরুর মাত্র দু’দিন আগে যেভাবে আইনি জটিলতার মধ্যে পড়লেন জকোভিচ, তা বিশ্ব টেনিসের জন্য একেবারেই ভাল পোস্টার নয়

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top