News Flash

  • Home
  • Uncategorized
  • বিগত ৫ বছর উত্তর প্রদেশে কল্যাণকর ও সর্বস্পর্শী শাসন দিয়েছে বিজেপি : ধর্মেন্দ্র প্রধান
Image

বিগত ৫ বছর উত্তর প্রদেশে কল্যাণকর ও সর্বস্পর্শী শাসন দিয়েছে বিজেপি : ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): বিগত ৫ বছর ধরে উত্তর প্রদেশে কল্যাণকর, সর্বস্পর্শী এবং সংবেদনশীল সরকার দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। তাঁর বিশ্বাস, ২০২২ সালের গণতন্ত্রের উৎসবে উত্তর প্রদেশের জনগণ আবারও একই স্পষ্টতার সঙ্গে বিজেপিকে আশীর্বাদ করবেন। শনিবার বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান, সেখানে তিনি বলেছেন, “মোদীজির নেতৃত্বে উত্তর প্রদেশে দরিদ্রদের কল্যাণ হয়েছে, যোগীজির সরকার বিগত ৫ বছরে দাঙ্গাবাজ, গুন্ডারাজ, দুর্নীতিবাজদের দমন করেছে। উত্তর প্রদেশে মেয়েরা এখন রাতেও নির্ভয়ে ঘুরে বেড়াতে পারেন।”

ধর্মেন্দ্র প্রধান আরও বলেছেন, “উত্তর প্রদেশে মেডিকেল কলেজ খুলছে, এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে। উন্নয়নের নিরিখে দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে উত্তর প্রদেশ।” যোগী আদিত্যনাথ সরকারের ভূয়সী প্রশংসা করে প্রধান বলেছেন, “যোগীজির সরকার বিগত ৫ বছরে গুন্ডারাজ, দুর্নীতিবাজ, মাফিয়াদের দমন করতে কাজ করেছে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যোগীজি উত্তর প্রদেশকে দাঙ্গামুক্ত রাজ্যে পরিণত করেছেন।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top