News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাকে শ্লীলতাহানি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
Image

মহিলাকে শ্লীলতাহানি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

উদয়পুর, ১৫ জানুয়ারি : মন্দির নগরী উদয়পুরের বড় টিলা এলাকায় এক মহিলাকে শ্লীলতাহানি এবং তার মোবাইল ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা গেছে, নির্জনতার সুযোগে মহিলার ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানির পাশাপাশি মোবাইল ছিনিয়ে  নিয়ে গেছে। ঘটনা আর কে পুর থানাধীন রাজনগরের বড়টিলা এলাকায়।


অভিযুক্ত যুবক সুমন আক্তারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। ঐ মহিলা জানিয়েছেন, এর আগেও নাকি সুমন আক্তার তার মোবাইল ফোন হ্যাক করে তার বিভিন্ন রকমের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিল। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে গতকালও। অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ওই মহিলা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top