News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি যাওয়া সামগ্রী সহ ধৃত দুই চোর
Image

চুরি যাওয়া সামগ্রী সহ ধৃত দুই চোর

শান্তিরবাজার, ১৪ জানুয়ারি : চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোর আটক করল পুলিশ। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেল হেফাজতে পাঠিয়েছে।


পুলিশ জানিয়েছে, দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার মহকুমার দশমী রিয়াং পাড়া সংলগ্ন থেকে গত কিছু দিন ধরে বিদ্যুত পরিবাহী চুরি হচ্ছিল। এই ঘটনায় জনৈক ঠিকেদার শান্তিরবাজার থানায় অভিযোগ জানান। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে চুরির কাজে ব্যবহৃত টিআর০৩এফ১৯২০ নম্বরের গাড়িটি উদ্ধার করেছে। ওই গাড়ি থেকে প্রচুর বিদ্যুত পরিবাহী তার উদ্ধার করেছে পুলিশ। এমনকি ওই গাড়ির সূত্র ধরে পুলিশ উদয়পুরের বাসিন্দা রঞ্জিত দেবনাথ এবং জামজুরির বাসিন্দা দুলাল চৌধুরীকে আটক করেছে।


পুলিশ জানিয়েছে, ওই গাড়িটির মালিক ধৃত দুলাল চৌধুরী। শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, ৬০ শতাংশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রায় ৪ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিদ্যুত পরিবাহী তার চুরি হয়েছিল। তার মধ্যে ২ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের সামগ্রী উদ্ধার হয়েছে। তিনি আরও জানান, ধৃত দুই চোরকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেল হেফাজতে পাঠিয়েছে। তাঁর দাবি, চুরি থামাতে এধরনের অভিযান জারি থাকবে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top