News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকার তো চাইবেই ফাঁক তালে ভোট করাতে, দিলীপ ঘোষ
Image

রাজ্য সরকার তো চাইবেই ফাঁক তালে ভোট করাতে, দিলীপ ঘোষ

কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.): “রাজ্য সরকার তো চাইবেই ফাঁক তালে ভোট করাতে, তাতেই তাদের লাভ।“ পুরভোট নিয়ে হাইকোর্টের শুক্রবারের পর্যবেক্ষণ প্রসঙ্গে সংবাদমাধ্যমে এ কথা বললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে। মানুষের প্রাণ বিপন্ন করে গণতন্ত্র রক্ষা করার কোনও মানে হয় না।” শুক্রবার আদালত কমিশনকে প্রশ্ন করে, ৪-৬ সপ্তাহ ভোট পিছিয়ে দেওয়া যায় কিনা। কমিশনকেই সেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলে আদালত। ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে আদালত।

দিলীপবাবু বলেন, “ভোট পিছানোর দরকার, এটা সবাই বুঝেছেন। এটাই প্রথম কথা। পিছানোর সিদ্ধান্ত কে নেবে, তা নিয়েই ছিল সমস্যা। আসলে নির্বাচন কমিশন ও রাজ্য সরকার এখানে তো আলাদা কিছু নয়। রাজ্য সরকারের অঙ্গুলি হেলনেই কমিশন সব করছে। তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করে দিচ্ছে। আমার মনে হয় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। কলকাতা ও বাংলা সংক্রমণে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে।”

তার সঙ্গে দিলীপবাবুর সংযোজন, “এখন প্রশ্ন হচ্ছে, ভোট স্থগিত করা যায় কি? যদি কোনও প্রার্থীর মৃত্যু হয়, তাহলে কি ভোট স্থগিত হয় না? যদি নির্দল প্রার্থীরও মৃত্যু হয়, তাহলেও ভোট বন্ধ করা যায়। তার মানে ভোট বন্ধ করা যায়, প্রয়োজন হলে। এখন দুর্যোগ ঘোষণা করা হবে। এই ঘোষণা করা নিয়ে দ্বিমত রয়েছে। রাজ্য সরকারের লাইন সেটা ধার্য করে।“ দিলীপবাবু বলেন, “অনেকেই বলছেন ভোট বন্ধ করার কথা। মানুষের জীবনের ঝুঁকি নিয়ে গণতন্ত্র রক্ষা করার কোনও দরকার নেই। ২ বছরেও যদি গণতন্ত্র নষ্ট না হয়, তাহলে আর ৯ মাসে ৬ মাসে হবে না। রাজ্য সরকারের এই ফাঁক তালে ভোট করে দিলে লাভ। এই দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top