News Flash

  • Home
  • Uncategorized
  • রেলমন্ত্রীকে ফোন করে ময়নাগুড়ি দুর্ঘটনার আপডেট নিলেন প্রধানমন্ত্রী মোদী
Image

রেলমন্ত্রীকে ফোন করে ময়নাগুড়ি দুর্ঘটনার আপডেট নিলেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স) : ময়নাগুড়ি রেল দুর্ঘটনার বর্তমান পরিস্থিতি জানতে শুক্রবার সকালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল থেকে দু’বার রেলমন্ত্রী-এর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রীর। খোঁজ নিলেন আহতদের সম্পর্কে।

শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেলমন্ত্রী। সঙ্গে ছিলেন রেলের পদস্থ আধিকারিকরা। প্রাথমিক অনুসন্ধানের পর যান্ত্রিক ত্রুটিকেই ময়নাগুড়ি রেল দুর্ঘটনার কারণ বলে মনে করছেন রেলমন্ত্রী। তিনি জানিয়েছেন, রেলের পদস্থ আধিকারিকরা তদন্ত করছেন। বৃহস্পতিবার দুর্ঘটনার পরপরই রেলের তরফে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গড়া হয়। তদন্ত শেষ করে সেই কমিটি রিপোর্ট দেবে। তার আগে রেলমন্ত্রী নিজেই দুর্ঘটনাস্থলে গিয়ে কারণ অনুসন্ধান করেন। দুর্ঘটনাস্থল ঘুরে হাসপাতালে যান তিনি।
জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে রেল দুর্ঘটনায় আহত ৩৬ জন ভর্তি রয়েছেন। এ ছাড়াও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আরও ৬ জন। ভর্তি থাকা ৬ জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top