News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা প্র্যাক্টিসেই শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামছে এটিকে মোহনবাগান
Image

বিনা প্র্যাক্টিসেই শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামছে এটিকে মোহনবাগান

কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স) : কোভিড আবহের মধ্যেই আগামীকাল শনিবার আইএসএল-র ম্যাচে এটিকে মোহনবাগান মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি। মোহনবাগান টিমের একাধিক খেলোয়াড়ের করোনা আক্রান্ত হওয়ায় গত শনিবার তাদের সঙ্গে ওড়িশা এফসি-র ম্যাচটি বাতিল হয়ে গিয়েছিল। তার পর থেকে মোহনবাগানের ফুটবলাররা ছিলেন নিভৃতাবাসে। তাদের কোনও প্র্যাক্টিস হয়নি। শুক্রবারও ম্যাচের আগের দিন প্র্যাক্টিস করার সুযোগ পায়নি মোহনবাগান। তাদের প্রতিদ্বন্দ্বী বেঙ্গালুরুর অবস্থাও একই রকম। তারাও প্র্যাক্টিস ছাড়াই শনিবার মারগাওয়ের জহওরলাল নেহরু স্টেডিয়ামে মাঠে নামবে। শুক্রবার তাদের সাংবাদিক সম্মেলনও করতে দেয়নি আইএসএল কর্তৃপক্ষ। তবে আই এস এল মিডিয়াতে জানিয়ে দেওয়া হয়েছে ম্যাচ হবে।

নয় ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট এখন ১৫। এগারো ম্যাচ খেলে বেঙ্গালুরুর পয়েন্ট ১৩। এবারের লিগের প্রথম দিকে বেঙ্গালুরু খুবই খারাপ খেলছিল। তবে এখন তারা অনেকটা গুছিয়ে নিয়েছে। গত পাঁচটি ম্যাচে তারা অপরাজিত। তাদের হয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা এবং কঙ্গোর স্ট্রাইকার প্রিন্স আইবারা পরের পর ম্যাচে গোল করায় বেঙ্গালুরু অনেকগুলো পয়েন্ট পেয়ে গেছে। মোহনবাগানের নতুন কোচ জুয়ান ফেরান্দো টিমটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাঁর টিমও গত পাঁচটা ম্যাচে অপরাজিত। তবে শনিবার তিনি পাবেন না তাঁর মিডফিল্ডার হুগো বুমোকে। এবারের লিগে বুমো পাঁচটা গোল করেছেন। সঙ্গে তিনটে আ্যাসিস্টও আছে। শেষ ম্যাচে হায়দরাবাদ এফ সি-র সঙ্গে ম্যাচ ড্র রাখতে হয় মোহনবাগানকে। তবে শুধু হুগো বুমোই নয় মোহনবাগানের হয়ে নিয়মিত গোল করছেন লেফট উইঙ্গার লিস্টন কোলাসো। নয় নয় করে পাঁচটি গোল করা হয়ে গেছে এই গোয়ান ফুটবলার।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top