News Flash

  • Home
  • Uncategorized
  • বিকানের-গুয়াহাটি ট্রেন দুর্ঘটনা: প্রাথমিক তদন্তে দুর্ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি, জানালেন রেলমন্ত্রী
Image

বিকানের-গুয়াহাটি ট্রেন দুর্ঘটনা: প্রাথমিক তদন্তে দুর্ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি, জানালেন রেলমন্ত্রী

কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স) : যান্ত্রিক ত্রুটির কারণেই ময়নাগুড়ির কাছে গুয়াহাটি-বিকেনের এক্সপ্রেসে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটেছে। এদিন ঘটনাস্থল ঘুরে এমনটাই বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। কোচের কোনও সমস্যা ছিল না বলেও প্রাথমিক ভাবে জানিয়েছেন তিনি।

এদিন সকালে ময়নাগুড়িতে পৌঁছন রেলমন্ত্রী। তিনি বলেন, “আমি নিজে সমস্ত কিছু খতিয়ে দেখেছি। আচমকা যান্ত্রিক ত্রুটির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে যে যান্ত্রিক ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি সংগ্রহ করে ভাল করে খতিয়ে দেখা হবে। সেখানে কোনও সমস্যা রয়েছে কি না। বেশ কিছু চিহ্নও পাওয়া যেতে পারে। সেগুলি খতিয়ে দেখা হবে। ঘটনার শিকড়ে গিয়ে তদন্ত করা হবে।”
পাশাপাশি, রেলমন্ত্রীর আরও বলেন, “কোচের জন্য কোনও সমস্যা হয়নি। নতুন অত্যাধুনিক এলএইচবি কোচ অধিকাংশ ট্রেনেই চালু করা সম্ভব হয়নি। তবে কোচের জন্য কোনও সমস্যা হয়নি। গোটা ঘটনাই তদন্ত করে দেখা হবে। আজই কমিশনার অফ রেলওয়ে সেফটি তদন্ত করে দেখবে। কিছু সময়ের মধ্যেই আধিকারিকরা পৌঁছে যাবেন।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top