News Flash

  • Home
  • Uncategorized
  • পাচার সামগ্রী নিয়ে পালানোর সময় বিএসএফের গাড়ির সাথে সংঘর্ষ, তিন পাচারকারী আহত
Image

পাচার সামগ্রী নিয়ে পালানোর সময় বিএসএফের গাড়ির সাথে সংঘর্ষ, তিন পাচারকারী আহত

আগরতলা, ১৩ জানুয়ারি (হি. স.) : পাচার সামগ্রী নিয়ে পালানোর সময় বিএসএফের টহলদারী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে তিন পাচারকারী গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে জিবি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সুত্রে খবর।


জানা গেছে, বুধবার রাত ১টা নাগাদ সিপাহীজলা জেলায় বক্সনগর বাজার থেকে কাপড় বোঝাই টিআর০১এই১৮৯৯ নম্বরের বুলেরু গাড়ি দক্ষিণ কলমচৌরা বিওপির সামনে আসতেই বিএসএফের টহলদারী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে, পাচাকারীর গাড়িটি উল্টে যায়। বিএসএফের দাবি, সীমান্ত রক্ষী বাহিনীকে দেখেই পাচারকারী পালাতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। তাতে, তিনজন পাচারকারী গুরুতর আহত হয়েছেন।


বিএসএফ জওয়ানরা আহতদের উদ্ধার করে প্রথমে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্ত তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিত্সকরা তিনজনকেই জি বি হাসপাতালে স্থানান্তর করেছে। তাঁরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


এদিকে, পাচারকারীদের সাথে বিএসএফের গাড়ির সংঘর্ষের খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনাগ্রস্থ বুলেরু গাড়ি ও কাপড় উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, বিশ্বজিত পাল, বিশ্বজিত নম এবং প্রদীপ দাস কাপড় পাচার করার সময় বিএসএফের গাড়ির সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন। তাঁরা সকলেই বক্সনগরের বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকালে বিএসএফ ওই বুলেরু গাড়ির চালক বিশ্বজিত দাসের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশের দাবি, প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের কাপড় উদ্ধার হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top