News Flash

  • Home
  • Uncategorized
  • কোর কমান্ডার স্তরের চতুর্দশ বৈঠকে ফলপ্রসূ, ভারত ও চিন বিবাদ মেটাতে সহমত
Image

কোর কমান্ডার স্তরের চতুর্দশ বৈঠকে ফলপ্রসূ, ভারত ও চিন বিবাদ মেটাতে সহমত

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): কোর কমান্ডার স্তরের চতুর্দশ দফার বৈঠক মোটের উপর ফলপ্রসূ বলা যেতেই পারে। ভারত ও চিন উভয়পক্ষই পশ্চিম সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রাসঙ্গিক সমস্যা সমাধানের জন্য খোলামেলা আলোচনা করেছে এবং নিজেদের মধ্যে মতবিনিময় করেছে। বুধবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ চিনের দিকে, চুশূল-মলডো মিটিং পয়েন্টে শুরু হয় কোর কমান্ডার স্তরের চতুর্দশতম বৈঠক। বৈঠক চলে প্রায় ১৩ ঘন্টা, রাত ১০.৩০ মিনিট পর্যন্ত।

ওই বৈঠক সম্পর্কে বৃহস্পতিবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবারের চতুর্দশতম কোর কমান্ডার স্তরের বৈঠকে ভারত ও চিন উভয়পক্ষই পশ্চিম সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রাসঙ্গিক সমস্যা সমাধানের জন্য খোলামেলা আলোচনা করেছে এবং নিজেদের মধ্যে মতবিনিময় করেছে। উভয় পক্ষই পশ্চিম সেক্টরে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কার্যকর প্রচেষ্টা গ্রহণ করতে সম্মত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, উভয় পক্ষই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে এবং সামরিক ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সংলাপ বজায় রাখতে এবং যত দ্রুত সম্ভব অবশিষ্ট সমস্যাগুলি সমাধান নিয়ে কাজ করতে সম্মত হয়েছে। ভারত ও চিন একমত হয়েছে যে, কমান্ডারদের পরবর্তী বৈঠক যত দ্রুত সম্ভব আয়োজিত হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top