News Flash

  • Home
  • Uncategorized
  • যুবকের মারে আহত গাড়ির চালক
Image

যুবকের মারে আহত গাড়ির চালক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জানুয়ারি৷৷ এক যুবকের মারে আহত এক গাড়ির চালক, এমনটাই অভিযোগ৷ খবরে প্রকাশ, খোয়াই থেকে তেলিয়ামুড়া ম্যাজিক গাড়ি নিয়ে আসার সময় এক যুবকের বাইকে ধাক্কা লাগে ঐ ম্যাজিক গাড়িটির৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উভয়পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতন্ডা৷ দীর্ঘক্ষণ বাক-বিতণ্ডার পর বাইক চালক ও ম্যাজিক গাড়ির ড্রাইভার দুজনেই সিদ্ধান্ত করে তেলিয়ামুড়া থানায় আসার৷ কিন্তু ঐ ম্যাজিক গাড়ির চালক সঞ্জু দাস গাড়ি নিয়ে থানার উদ্দেশ্যে কিছুটা এগিয়ে অম্পি চৌমুনী এলাকায় আসা মাত্রই ঐ বাইক চালক আচমকা গাড়ি থামিয়ে গাড়ির চালক সঞ্জু দাস এর উপর হামলে পড়ে বলে অভিযোগ৷ এতে আহত হয় ঐ ম্যাজিক গাড়ির চালক সঞ্জু দাস৷ সঙ্গে সঙ্গে তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য৷ এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় গাড়ির চালক সঞ্জু দাস অভিযোগ দায়ের করবে বলে জানায় তার সহকর্মী অপর এক গাড়ি চালক৷৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top