News Flash

  • Home
  • Uncategorized
  • বার্সেলোনাকে পরাজিত করে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ
Image

বার্সেলোনাকে পরাজিত করে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

রিয়াদ, ১৩ জানুয়ারি (হি.স.) : স্প্যানিশ সুপার কাপেও বার্সেলোনার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের দাপট অব্যাহত । সৌদি আরবের রিয়াদে ‘এল ক্লাসিকো’তে নাগাড়ে পঞ্চমবার বার্সাকে পরাজিত করে রিয়াল মাদ্রিদ । টানটান ম্যাচ রিয়ালের পক্ষেই ৩-২ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।আর এই জয়ের ফলেই সুপার কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করল লস ব্লাঙ্কোস।

ম্যাচের ২৫ মিনিটেই ভিনিসিয়াস জুনিয়ারের এই মরশুমের ১৫তম গোলে রিয়াল ম্যাচে লিড নিয়ে নেয়। তবে গোটা প্রথমার্ধে রিয়াল দাপট দেখালেও ৪২ মিনিটে লুক ডি’জংয়ের গোলে প্রথম ৪৫ মিনিটের পর খেলা সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াসের পাশাপাশি এই মরশুমে রিয়ালের সেরা ফুটবলার করিম বেঞ্জেমা তাঁর দলের হয়ে গোল করে ফের একবার রিয়ালকে লিড এনে দেন। ৭২ মিনিটে বেঞ্জেমার গোল রিয়ালকে ফাইনালে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট বলেই মনে হচ্ছিল।

তবে বার্সার হয়ে ১০ নম্বর জার্সিধারী সেই সময়েই জ্বলে উঠেন। ৮৩ মিনিটে আন্সু ফাতি, ম্যাচে দ্বিতীয়বার ব্লগরানাকে সমতায় ফিরিয়ে আনেন। ৯০ মিনিটেও ম্যাচের মীমাংসা না হওয়ায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সাবস্টিটিউট হিসেবে নামা ফেডরিকো ভালভার্দে, ৯৮ মিনিটে রিয়ালকে ম্যাচে তৃতীয়বার লিড এনে দেন। তবে এইবার আর বার্সার কাছে কোনও জবাব ছিল না। টানটান ম্যাচ রিয়ালের পক্ষেই ৩-২ স্কোরলাইনে শেষ হয়। এটি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিরুদ্ধে রিয়ালের ১০০তম জয় ছিল। সুপার কাপ খেতাব জয়ের লক্ষ্যে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে মাঠে নামবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top