আগরতলা, ১৩ জানুয়ারি : করোণা বিধি মেনে বৃহস্পতিবার থেকে অভয়নগরের রাধানগর পুথিবা দেবতা মন্দিরে পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। মন্দির কমিটির সভাপতি দীপক সিনহা জানান, শুধু ধর্মীয় অনুষ্ঠান করা হচ্ছে। এ বছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতির কারণে মেলা বসছে না। ভক্তবৃন্দদের প্রবেশাধিকারেও নিয়মকানুন আরোপ করা হয়েছে। তিনি আরো বলেন, রাজ্য সরকার করোনা বিধি সম্পর্কে যেসব নিয়মকানুন চালু করেছে তা সম্পূর্ণভাবে মেনেই এবছর পূজার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান মানুষের কল্যাণের জন্যই করা হয়ে থাকে। যেহেতু করোনা পরিস্থিতি চলেছে সেহেতু মানুষের কল্লানেই শুধুমাত্র পূজার্চনা করা হচ্ছে। অন্য কোন সাংস্কৃতিক অনুষ্ঠান বা মেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি ভালো হলে পরবর্তী বছরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা হবে বলেও তিনি জানান।

পুথিবা উত্সব শুরু ত্রিপুরায়
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















