News Flash

  • Home
  • Uncategorized
  • শতরান করে প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে রেকর্ড গড়লেন পন্থ
Image

শতরান করে প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে রেকর্ড গড়লেন পন্থ

কেপটাউন, ১৩ জানুয়ারি (হি.স) : দক্ষিণ আফ্রিকার মাটিতে শতরান করলেন ঋষভ পন্থের। ভারতের প্রথম উইকেটরক্ষক হিসেবে এমন কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডে এবং ২০১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতে শতরান করেছিলেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্টে শতরান আছে তাঁর। এবার এল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এবার বাকি রইল শুধু নিউজিল্যান্ডে।কেপ টাউনে টেস্টের তৃতীয় দিন ভারতের লক্ষ্য ছিল তিনশোর উপর রান তুলে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলা। কিন্তু কাগিসো রাবাডা, মার্কো জানসেনদের দাপটে তা সম্ভব হল না। একে একে ভারতীয় ব্যাটাররা সাজঘরে ফিরতে শুরু করে দিনের দ্বিতীয় বল থেকেই। মাঝে বিরাট কোহলী কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও রান করতে পারেননি। দাঁড়িয়ে রইলেন একা পন্থ।

কেশব মহারাজকে এক ওভারে দু’টি ছয়ও মারেন পন্থ। আক্রমণাত্মক ইনিংস খেললেও এদিন পন্থের খেলায় কোনও হঠকারিতা ছিল না। ৯৯ রানে দাঁড়িয়ে দলের জন্য বড় শট খেলার চেষ্টা করে গেলেন তিনি। এক রান নিলেই যেখানে শতরান করতে পারতেন, সেখানে মারার চেষ্টা করলেন কারণ ওভারের শুরুতে এক রান নিলে বুমরাকে বাকি ওভার খেলতে হত। কেপ টাউনে অনেক বেশি পরিণত দেখাল পন্থকে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top