News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন মিষ্টার ইন্ডিয়া বিশ্বনাথ দত্তের প্রয়াণে শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

প্রাক্তন মিষ্টার ইন্ডিয়া বিশ্বনাথ দত্তের প্রয়াণে শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১৩ জানুয়ারি (হি. স.): প্রাক্তন মিষ্টার ইন্ডিয়া বিশ্বনাথ দত্তের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শোকবার্তায় লিখেছেন, “প্রাক্তন মিষ্টার ইন্ডিয়া বিশ্বনাথ দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। সুস্বাস্থ্য ও শারীরিক সুষমার পূজারী এই বিশিষ্ট বডিবিল্ডার ১৯৬২ সালে মিষ্টার ইন্ডিয়া খেতাব অর্জন করেন। তিনি ১৯৬৩ সালে মিষ্টার এশিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় ও ১৯৬৪ সালে মিষ্টার ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেছিলেন। তাঁর মৃত্যুতে দেহসৌষ্ঠব প্রদর্শন জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বিশ্বনাথ দত্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।“

সোমবার রাতে বেলঘরিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বনাথ দত্ত। হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন তিনি, দ্রুত হারে কমতে থাকে শরীরের অক্সিজেনের মাত্রাও। বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে নিয়ে গেলে হাসপাতালের ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর বাসভবন থেকে হাসপাতালে নিয়ে আসার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিশ্বনাথ দত্তর। যেহেতু তাঁর হাসপাতালে আসার আগে মৃত্যু হয়েছে, সেই অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ডেথ সার্টিফিকেট দিতে অস্বীকার করে। পরে স্থানীয় পৌর-প্রতিনিধির হস্তক্ষেপে পুরো বিষয়টির মীমাংসা হয়।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top