News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে ট্রেন দুর্ঘটনার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
Image

করোনা বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে ট্রেন দুর্ঘটনার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কলকাতা-নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে দোমোহনির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা । বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ লাইনচ্যুত হয় ১৫৬৩৩ (আপ) গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস। তখন মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করছিলেন প্রধানমন্ত্রী। খোঁজ নিচ্ছিলেন বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে। ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পান, উত্তরবঙ্গে বিকানির এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার। খবর পৌঁছয় প্রধানমন্ত্রীর দফতরেও। বৈঠকের মাঝেই আলোচনা থামিয়ে পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীও বিস্তারিত তথ্য জানান প্রধানমন্ত্রীকে।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ লাইনচ্যুত হয় আপ-বিকানির এক্সপ্রেস। খবর পৌঁছয় কম করে ৬-৭টি বগি লাইনচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কম করে ১০ থেকে ১২টি কামরা। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছয় একটি উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। এই ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এই ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি থেকে অনেকে নিজে বার হয়ে এসেছেন। বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে। ইতিমধ্যে ৪০জনকে উদ্ধার করা হয়েছে । তার মধ্যে চার জনের মৃত্যু হয়েছে । ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক ।

ইতিমধ্যেই প্রশাসনিক দিক থেকে সবরকম পরিস্থিতি মোকাবিলা করতে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার দ্রুত ব্যবস্থা করতে বলা হয়েছে স্থানীয় হাসপাতালের পাশাপাশি প্রয়োজনে কলকাতায় আনার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি চিকিৎসকদের ঘটনাস্থলে যেতে বলা হয়েছে। যাতে উদ্ধারকাজে কোনওরকম ব্যাঘাত না ঘটে সেদিকটায় নজর দেওয়া হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top