News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার কারনে চাকমাঘাটে মকর সংক্রান্তির মেলা ভেস্তে গেল
Image

করোনার কারনে চাকমাঘাটে মকর সংক্রান্তির মেলা ভেস্তে গেল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জানুয়ারি৷৷  করোনার তৃতীয় ঢেউয়ের দাপাদাপিতে ভেস্তে গেল তেলিয়ামুড়া চাকমা ঘাটের খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে আয়োজিত পৌষ মেলা৷ মুখ্য সচিব এবং জেলাশাসকের নির্দেশ মোতাবেক খোয়াই জেলার অন্যতম পৌষ মেলা স্থগিত করা হয়েছে৷ স্থগিত করা হয়েছে জমায়েত৷জানা যায়,বর্তমান করুণা পরিস্থিতির কথাকে মাথায় রেখে অন্যান্য বছরের মতো এ বছর হচ্ছে না তেলিয়ামুড়া খোয়াই নদীর ব্যারেজ প্রাঙ্গণে অবস্থিত পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে আয়োজিত পৌষ মেলাটি৷ এ বছর চাকমাঘাটের ব্যারেজ প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত না হলেও প্রচুর সংখ্যক পুণ্যার্থীরা মকরসংক্রান্তি উপলক্ষে পূর্বপুরুষদের আত্মার চিরশান্তি কামনার্থে  মাথার চুল কামিয়ে  পূর্বপুরুষদের অস্থি বিসর্জন, তিল-জল দান এবং পিন্ডদান করতে দেখা গেল এদিন তেলিয়ামুড়া চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে বর্তমান করুনার বিধি নিষেধ গুলোকে মান্যতা দিয়ে৷ সেই সঙ্গে খোয়াই নদীর পবিত্র জলে দাঁড়িয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতেও প্রত্যক্ষ করা যায়৷ যদিও ধর্ম অবলম্বী পুণ্যার্থীরা পুণ্যস্নানের  জন্য সকাল থেকেই খোয়াই নদীর ঘাটে ভীর জমাতে দেখা যায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top