News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ান ওপেনের ড্রয়ে জায়গা পেলেন জকোভিচ
Image

অস্ট্রেলিয়ান ওপেনের ড্রয়ে জায়গা পেলেন জকোভিচ

মেলবোর্ন, ১৩ জানুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়ান ওপেনের ড্রয়ে জায়গা পেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সার্বিয়ার নোভাক জকোভিচ | বিতর্কের মাঝেই জকোভিচকে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের ড্রয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে প্রথম রাউন্ডে তাকে খেলতে হবে বিশ্বের ৭৮ নম্বরে থাকা সার্বিয়ার মিয়োমির কেসমানোভিচের বিরুদ্ধে।এখনও করোনার ভ্যাকসিন না নেওয়ায় জকোভিচের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। গত সপ্তাহে মেলবোর্নে আসার পর জকোভিচের ভিসা প্রত্যাহার করা হয়েছিল। কারণ তিনি করোনা ভ্যাকসিনেশন নিয়মে চিকিৎসা ছাড়ের জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেননি। পরে তিনি আইনি লড়াইয়ে জয়ী হন এবং তার ভিসা পুনর্বহাল করা হয়। অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে তার ব্যক্তিগত কর্তৃত্ব প্রয়োগ করে ভিসা প্রত্যাহার করার কথা ভাবছেন। তাকে অস্ট্রেলিয়া সরকার বহিষ্কার করবে নাকি খেলার সুযোগ করে দেবে সে দিকে তাকিয়ে রয়েছে সকলে। সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে বিশ্ব। তবে এই বিতর্ক সত্ত্বেও অস্ট্রেলিয়ান

ওপেনের আয়োজকরা তাকে ড্র-এ রেখেছেন। জকোভিচকে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের ড্রয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে প্রথম রাউন্ডে তাকে খেলতে হবে বিশ্বে ৭৮ নম্বরে থাকা সার্বিয়ার মিয়োমির কেসমানোভিচের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী স্কট মরিসন জাতীয় মন্ত্রিসভার বৈঠকের পরে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন, যা একটি সিদ্ধান্তের মত দেখাচ্ছে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ড্র ৭৫ মিনিটের জন্য স্থগিত করা হলে জল্পনা আরও তীব্র হয়। মহিলা এবং পুরুষদের বিভাগের জন্য ড্র স্থানীয় সময় বিকাল তিনটের সময় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে টুর্নামেন্ট কর্মকর্তা বলেছেন যে এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন।

এদিকে, কোয়ারেন্টাইন হোটেল থেকে বেরিয়ে এসে রড ল্যাভার অ্যারেনায় অনুশীলন চালিয়ে গেছেন জোকোভিচ। তিনি বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে স্বীকার করেছেন যে তার অস্ট্রেলিয়ান ভ্রমণের বিস্তারিত ফর্ম ভুল তথ্য দেওয়া হয়েছিল। ফর্মে ভুল তথ্য দিলে তাদের অপসারণও হতে পারে। এমনটা হলে আগামী তিন বছর অস্ট্রেলিয়ায় আসতে পারবেন না তিনি। এটি তার জন্য একটি ধাক্কা হবে ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top