News Flash

  • Home
  • Uncategorized
  • যোগীর মন্ত্রিত্ব ছাড়লেন ধরম সিং সাইনি, স্বাগত জানালেন অখিলেশ
Image

যোগীর মন্ত্রিত্ব ছাড়লেন ধরম সিং সাইনি, স্বাগত জানালেন অখিলেশ

লখনউ, ১৩ জানুয়ারি (হি.স.): বিজেপিতে ভাঙন লেগেই রয়েছে। এবার যোগী আদিত্যনাথ মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন ধরম সিং সাইনি। পাশাপাশি দল ছেড়েছেন বিজেপি বিধায়ক বিনয় শাক্য। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরই সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধরম সিং সাইনি। অখিলেশ তাঁকে সপা পরিবারের স্বাগতও জানিয়েছেন। উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন ধরম সিং সাইনি।

মন্ত্রিত্ব ছাড়ার কিছু পরই অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বামী প্রসাদ মৌর্য ঘনিষ্ঠ এই নেতা। অখিলেশ ধরম সিং সায়নীর সঙ্গে তোলা একটি ছবি টুইট করে জানিয়েছেন, “আমি ধরম সিং সাইনিকে সমাজবাদী পার্টিতে স্বাগত জানাচ্ছি।” এদিনের বিজেপির সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক শেষ করেছেন বিজেপি বিধায়ক বিনয় শাক্য। ইস্তফাপত্রে বিনয় বাকি শাক্য লিখেছেন, “স্বামী প্রসাদ মৌর্য দুঃখী মানুষের কণ্ঠস্বর এবং তিনিই আমাদের নেতা। আমি তাঁর পাশে আছি।” এর আগে বৃহস্পতিবারই বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন বিজেপি বিধায়ক মুকেশ বর্মা। মুকেশ বর্মা উত্তর প্রদেশের ফিরোজাবাদের শিকোহাবাদের বিজেপি বিধায়ক। নিজেকে স্বামী প্রসাদ মৌর্যের অনুগামী আখ্যা দিয়েছেন তিনি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top