News Flash

  • Home
  • Uncategorized
  • বঙাইগাঁওয়ে সড়ক দুৰ্ঘটনা, গুরুতর আহত এক
Image

বঙাইগাঁওয়ে সড়ক দুৰ্ঘটনা, গুরুতর আহত এক

বঙাইগাঁও (অসম), ১৩ জানুয়ারি (হি.স.) : বঙাইগাঁও জেলার বড়খাতা এলাকায় এক সড়ক দুৰ্ঘটনায় গুরুতভাবে আহত হয়েছেন জনৈক ব্যক্তি। আহত ব্যক্তিকে উত্তর বইটামারির আমগুড়ি গ্রামের বাসিন্দা নিৰ্মল দাস বলে শনাক্ত করা হয়েছে। তাঁকে সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয় ভরতি করেছেন স্থানীয়রা।প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল বুধবার রাতে অজ্ঞাত কোনও এক গাড়ি নির্মল দাসকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওই রাস্তায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। তাঁরা পুলিশকে খবর দিয়ে নির্মল দাসকে রাস্তা থেকে তুলে ইটামারি আদৰ্শ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে প্রাথমিক চিকিৎসা করে বঙাইগাঁও অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেন। জানা গেছে, এখনও সংকটমুক্ত নন নির্মল দাস।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top