News Flash

  • Home
  • Uncategorized
  • এসিড পান করে আত্মঘাতী যুবক
Image

এসিড পান করে আত্মঘাতী যুবক

আগরতলা, ১২ জানুয়ারি : এসিড পান করে আত্মঘাতী হয়েছেন এক যুবক। তার নাম বিরু দেববর্মা। বাড়ি পাটনী এলাকায়। 
এসিড পান করার পর ঘটনাটি পরিবারের লোকজনদের নজরে আসে।সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে জরুরী ভিত্তিতে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। 
পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। কেন ওই যুবক এসিড পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁদের পরিবারে তেমন কোনো ঝামেলা ছিল না। কেন সে এই ঘটনা সংঘটিত করেছে পরিবারের লোকজনরা কিছুই বুঝতে পারছেন না। এই ঘটনায় পরিবারের লোকজন ও আত্মীয়-পরিজন গভীরভাবে শোকাহত হয়ে পড়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top