News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের তিন মাসের মধ্যেই আত্মঘাতী গৃহবধূ
Image

বিয়ের তিন মাসের মধ্যেই আত্মঘাতী গৃহবধূ

আমবাসা, ১২ জানুয়ারি : বিয়ের মাত্র তিন মাসের মাথায় আত্মহত্যার পথ বেছে নিলেন এক গৃহবধূ।আত্মঘাতী গৃহবধূর নাম সুপ্রিয়া বিশ্বাস। বাড়ির রান্নাঘর থেকে বুধবার সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। 


ঘটনার বিবরণে জানা গেছে, মাত্র তিন মাস আগে আমবাসার কেকমা ছড়ায় রাখাল বিশ্বাসের সঙ্গে সামাজিক প্রথায় বিয়ে হয় সুপ্রিয়া বিশ্বাসের। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখে স্বাচ্ছন্দে চলছিল। কেন হঠাৎ এই আত্মহত্যার ঘটনা সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।


বুধবার সকালে পরিবারের লোকজন রান্না ঘরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে বাপের বাড়ির লোকজনদের খবর দেন এবং খবর পাঠানো হয় আমবাসা থানার পুলিশকে। খবর পেয়ে বাপের বাড়ির লোকজন এবং আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। রান্নাঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ বিষয়ে জানতে চাওয়া হলে মৃতার বাবা জানান, তাদের সংসারে তেমন কোনো অশান্তি ছিল না। গতকাল রাতেও সুপ্রিয়া তার মা-বাবার সঙ্গে মোবাইলে কথা বলেছেন। কোন অসুবিধের কথা জানায় নি। তাছাড়া মেয়ের শ্বশুর বাড়ির লোকজন খুবই ভালো মানুষ বলেও জানান মৃতার বাবা। 
ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে মহিলা থানার পুলিশ জানায়, এ বিষয়ে তারা এই মুহূর্তে কিছুই বলতে পারছেন না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তারা এ বিষয়ে তথ্য দিতে পারবেন। তবে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিয়ের মাত্র তিন মাসের মাথায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্থানীয় জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top