News Flash

  • Home
  • Uncategorized
  • কুকথা টুইট করে ক্ষমা চাইলেন সিদ্ধার্থ, সাইনা বললেন ঈশ্বর তাঁর মঙ্গল করুক
Image

কুকথা টুইট করে ক্ষমা চাইলেন সিদ্ধার্থ, সাইনা বললেন ঈশ্বর তাঁর মঙ্গল করুক

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): টুইটারে কুকথা লিখে অবশেষে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের কাছে ক্ষমা চাইলেন অভিনেতা সিদ্ধার্থ। সিদ্ধার্থ ক্ষমা চাওয়ার পর সাইনা বলেছেন, “একজন মহিলাকে এভাবে টার্গেট করা ঠিক নয়, ঠিক আছে। আমি এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমি আমার জায়গায় খুশি। ঈশ্বর তাঁর মঙ্গল করুক।”

ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের একটি টুইটে মন্তব্যের পরে বিতর্কে জড়ান অভিনেতা সিদ্ধার্থ। সাইনার স্বামী পারুপল্লি কাশ্যপ থেকে শুরু করে তাঁর বাবা, সবাই সিদ্ধার্থের সমালোচনা করেন। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। সেই ঘটনায় অবশেষে ক্ষমা চাইলেন সিদ্ধার্থ। সাইনাকে তাঁর ‘চ্যাম্পিয়ন’ উল্লেখ করে সিদ্ধার্থ জানিয়েছেন তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা ভুল। টুইট করেই ক্ষমা চেয়েছেন সিদ্ধার্থ। তিনি লেখেন, ‘সাইনা, কয়েক দিন আগে তোমার একটি টুইটের জবাব দিতে গিয়ে আমি যে কথা বলেছি তার জন্য ক্ষমা চাইছি। বেশ কিছু বিষয়ে তোমার সঙ্গে আমার মত বিরোধ হতেই পারে, কিন্তু তার জন্য যে ভাষা আমি ব্যবহার করেছি তা ঠিক নয়। আমি জানি ওর থেকে ভদ্র ভাষায় আমি কথা বলতে পারি। আশা করছি তুমি আমাকে ক্ষমা করে দেবে। তুমি সবসময় আমার চ্যাম্পিয়ন থাকবে।’’

সিদ্ধার্থ ক্ষমা চাওয়ার পর সাইনা বুধবার বলেছেন, “একজন মহিলাকে এভাবে টার্গেট করা ঠিক নয়, ঠিক আছে। আমি এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমি আমার জায়গায় খুশি। ঈশ্বর তাঁর মঙ্গল করুক।” সাইনা আরও বলেছেন, “তিনি (অভিনেতা সিদ্ধার্থ) প্রথমে আমার সম্পর্কে কিছু বলেছেন এবং তারপর ক্ষমা চেয়েছেন। আমি নিজেও জানি না কেন এত ভাইরাল হয়েছে। আমি নিজেকে টুইটারে ট্রেন্ডিং দেখে অবাক হয়েছিলাম। খুশি যে সিদ্ধার্থ ক্ষমা চেয়েছেন।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top