News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় বিদ্যুতের ৬টি সাবস্টেশনের উদ্বোধন, রাজ্য সরকার মানুষের কাছে সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে : উপমুখ্যমন্ত্রী
Image

সোনামুড়ায় বিদ্যুতের ৬টি সাবস্টেশনের উদ্বোধন, রাজ্য সরকার মানুষের কাছে সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে : উপমুখ্যমন্ত্রী

বক্সনগর, ১২ জানুয়ারি : ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের উদ্যোগে আজ সোনামুড়া মহকুমা এলাকার ৬টি সাবস্টেশনের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যীষ্ণু দেববর্মা। উদ্বোধনের পর উপমুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে সঠিক বিদ্যুৎ পরিষেবা প্রদান করার লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলি সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার এ রাজ্যের সাধারণ মানুষের কাছে সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে চলছে। 


তিনি জানান, বিদ্যুৎ এর মাশুল না বাড়িয়ে স্বাভাবিকভাবে বিদ্যুৎ পরিষেবা চালু রাখার লক্ষ্যে বিদ্যুৎ নিগম নতুন দিশা নিয়ে কাজ করে চলেছে। তিনি জানান, এরাজ্যের বিভিন্ন এলাকাতে এখন পর্যন্ত ১২ হাজার সোলার স্ট্রিট লাইট বসানো হয়েছে এবং আরও ১৫ হাজার সোলার স্ট্রিট লাইট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বিদ্যুৎ পরিষেবা প্রদান করার লক্ষ্যে এখন পর্যন্ত ১ লক্ষ ৩৬ হাজার পরিবারকে সৌভাগ্য বিদ্যুৎ যোজনার আওতায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবার কাজ আরও উন্নত করে তোলার জন্য ৩২টি সাবস্টেশন নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়েছে এবং এর মধ্যে ২০টি সাবস্টেশন নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।


সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে এবং ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ড. এম এস কেলে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের বিভিন্ন উন্নয়নমূলক তথ্যচিত্র তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিকন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুভাষ দাস এবং সোনামুড়া মহকুমার মহকুমা শাসক রতন ভৌমিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 


উল্লেখ্য, আজ উদ্বোধন করা বিদ্যুৎ দপ্তরের ৬টি সাবস্টেশন হল ১৩২ কেভি রবীন্দ্রনগর সাবস্টেশন, ১৩২ কেভি উদয়পুর সাবস্টেশন, ৩৩ কেভি এডিসি হেড কোয়ার্টার সাবস্টেশন, ১৩২ কেভি রুখিয়া সাবস্টেশন, ৩৩ কেভি চারিপাড়া সাবস্টেশন এবং ৩৩ কেভি রাজকান্তি সাবস্টেশন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top