News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সদর দফতরে একসঙ্গে ৪২ সদস্য ও কর্মীর কোভিড পজিটিভ
Image

বিজেপির সদর দফতরে একসঙ্গে ৪২ সদস্য ও কর্মীর কোভিড পজিটিভ

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নয়াদিল্লির সদর দফতরে একসঙ্গে ৪২ সদস্য ও কর্মীর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এল। পার্টির সদস্যরা ছাড়াও সংক্রমিতদের মধ্যে নিরাপত্তা আধিকারিকেরাও রয়েছেন।

পাঁচ রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই ব্যস্ততা তুঙ্গে বিজেপির সদর দফতরে। বিশেষত, উত্তরপ্রদেশের ভোট ঘিরে। নির্বাচনের কৌশল ঠিক করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ গেরুয়া শিবিরের তাবড় নেতারা সদর দফতরে ম্যারাথন বৈঠক করছেন। ইতিমধ্যে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা করোনায় আক্রান্ত হয়ে নিভৃতবাসে রয়েছেনম। বুধবার সকালে ৪২ সদস্যের কোভিড পজিটিভ নিশ্চিত হতেই অমিত শাহ, যোগী আদিত্যনাথের মতো নেতাদের সংক্রমিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
দিল্লিতে সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে সোমবার বিজেপির সদর দফতের সকলের কোভিড টেস্ট করানো হয়। সেই রিপোর্ট আসার পরেই চাপে পড়ে গেরুয়া শিবির। বিজেপি-র সদস্য ও কর্মীদের মধ্যে ৪২ জনের কোভিড ধরা পড়ে। এই ৪২ জনের সংস্পর্শে কারা এসেছেন, তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বর্ষীয়ান বিজেপি নেতা, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা-সহ গেরুয়া শিবিরের একাধিক নেতা ইতিমধ্যে করোনায় আক্রান্ত। প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top