News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর নিরাপত্তা-চ্যুতির তদন্তে স্বাধীন কমিটি, শীর্ষে অবসরপ্রাপ্ত বিচারপতি
Image

মোদীর নিরাপত্তা-চ্যুতির তদন্তে স্বাধীন কমিটি, শীর্ষে অবসরপ্রাপ্ত বিচারপতি

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি তদন্ত করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা-চ্যুতির তদন্ত। তদন্তের জন্য পাঁচ সদস্যের প্যানেল তৈরি করেছে সুপ্রিম কোর্ট। তদন্ত প্যানেলের চেয়ারপার্সন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। যত দ্রুত সম্ভব শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেবেন তিনি। সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া কমিটিতে বিচারপতি ইন্দু মালহোত্রাকে সাহায্য করার জন্য থাকবেন, এনআইএ-র ডিরেক্টর জেনারেল, পঞ্জাব পুলিশের এডিজি (নিরাপত্তা) এবং পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল।

এই কমিটি খতিয়ে দেখবে, কী ভাবে নিরাপত্তায় চ্যুতির ঘটনা ঘটল। নিরাপত্তায় গলদ হয়েছিল কেন, এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে কী কী পদক্ষেপ বাঞ্ছনীয়। শীর্ষ আদালত রায়ে জানিয়েছে, ‘এক তরফা কোনও তদন্তের উপর এই প্রশ্নগুলোর উত্তর ন্যস্ত করা যায় না। আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক।’ উল্লেখ্য, গত বুধবার, ৫ জানুয়ারি, পঞ্জাবে একটি জনসভায় যাওয়ার পথে একটি উড়ালপুলের উপর প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। অভিযোগ, কৃষকদের বিক্ষোভের জেরেই আটকে গিয়েছিল কনভয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top