News Flash

  • Home
  • Uncategorized
  • অনলাইন মিটিং চলাকালীন বিশ্বভারতীর উপাচার্যকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ
Image

অনলাইন মিটিং চলাকালীন বিশ্বভারতীর উপাচার্যকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ

বোলপুর, ১২ জানুয়ারি (হি. স.) : অনলাইন মিটিং চলাকালীন বিশ্বভারতীর উপাচার্যকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বিশ্বভারতীতে। সোশ্যাল মিডিয়ায় ওই অডিও ভাইরাল হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছে বিশ্বভারতী। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বভারতীয় পড়ুয়া, অধ্যাপক, আধিকারিকদের নিয়ে অনলাইনে মিউজিক থেরাপির ক্লাস চলছিল। অংশ নিয়েছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও। সংগীত ভবনের তত্ত্বাবধানে অনলাইনে মিউজিক থেরাপির অনুষ্ঠান চলাকালীন আচমকাই ঘটে বিপত্তি। অজানা অ্যাকাউন্ট থেকে, কয়েকজন লিঙ্কে ঢুকে পড়েন অনলাইন ক্লাসে।তাদের মধ্যে একজনকে তাঁর পরিচয় জিজ্ঞেস করলে উপাচার্যকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন অজ্ঞাত পরিচয় এক যুবক । এর ফলে একটি অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয় গোটা অনুষ্ঠান জুড়ে।উপাচার্য সহ অন্যান্য অধ্যাপকরা চিৎকার করে ওই যুবককে বের করে দেওয়ার জন্য অনলাইন মিটিংয়েরর হোস্ কে বলতে শোনা যায়। পরে অবশ্য বৈঠক থেকে বের করে দেওয়া হয় ওই যুবকদের । যদিও এই ঘটনার জেরে চরম বিড়ম্বনায় পড়েন উপস্থিত সকলে।ওই ঘটনার অডিয়ো ক্লিপ ভাইরাল হয়ে যায় বিভিন্ন সামাজিক মাধ্যমে।

এমনিতেই বিভিন্ন সময়ে বিশ্বভারতীর আভ্যন্তরীণ বৈঠকে নানা মন্তব্য করে গত কয়েক বছর ধরেই বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁকে নিয়ে ক্ষোভও রয়েছে আশ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মী এবং পড়ুয়াদের একাংশের। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বৈঠক চলাকালীন এ ভাবে নোংরা ভাষায় গালিগালাজের ঘটনা আগে ঘটেনি।উপাচার্যের উপর রাগ মেটাতেই কি এই কান্ড ঘটনো হল? এই প্রশ্ন ঘুরছে বিশ্বভারতীর অন্দরে।

যদিও বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন ভিবিউফা এই অনভিপ্রেত গালাগালির নিন্দা করছে, কিন্তু একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, “বিশ্বভারতীর অফিসিয়াল মিটিং এ গালাগালি দেওয়ার সংস্কৃতির আমদানী করেছেন উপাচার্য, যা নিয়ে অধ্যাপকরা থানায় অভিযোগ ও করেছেন। আমরা মনে করি এলাকাবাসীর জীবন যেভাবে পাঁচিল, গেট, মেলা-দোল বন্ধ করে ভাতে মারার চক্রান্তে অতিষ্ট করা হয়েছে, সেই জনরোষ উপাচার্যের দেখানো পথেই প্রতিফলিত হয়েছে। আরো বড় বিপর্যয়ের আগেই আমরা বিষয়টি উপাচার্যের নিয়োগকর্তাদের গোচরে আনতে চাইছি।”

তবে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্বভারতীর মত একটি প্রতিষ্ঠানে, কিভাবে এমন ঘটনা ঘটতে পারে?একজন অপরিচিত ব্যক্তির কাছে, বিশ্ব বিদ্যালয়ের ভার্চুয়াল মিটিংয়ের লিঙ্ক পৌছাল কি ভাবে? বিষয়টি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কী ব্যবস্থা গ্রহণ করেন সেটাই এখন দেখার। বিশ্বভারতীর এক আধিকারিক জানান, “এই ঘটনা শুধু যে অপ্রত্যাশিত তাই নয়, অনভিপ্রেতও। আগেও কখনোই এমন ঘটনা ঘটে নি।” যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও এ বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে ।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top