News Flash

  • Home
  • Uncategorized
  • চিনা আগ্রাসনের মাঝে ভারতের পাশে থাকার বার্তা আমেরিকার
Image

চিনা আগ্রাসনের মাঝে ভারতের পাশে থাকার বার্তা আমেরিকার

ওয়াশিংটন, ১১ জানুয়ারি (হি.স.) : চিনার আগ্রাসনের বিরুদ্ধে সরব আমেরিকা । প্রতিবেশী দেশগুলিকে আতঙ্কিত করে রাখতে চাইছে চিন । আর এর ফলে তৈরি হচ্ছে অস্থিরতা। এমনি অভিযোগ তুলে বেজিংকে কাঠগড়ায় তুলল আমেরিকা । সেই সঙ্গে আমেরিকা পরিষ্কার করে দিয়েছে, তাদের কৌশলী অংশীদার দেশগুলির পাশেই দাঁড়াবে ।

২০২০ সালের গালওয়ান-কাণ্ডের পর থেকে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা আজও প্রশমিত হয়নি। শিগগিরি সেনা স্তরে ১৪তম বৈঠক করতে চলেছে দুই দেশ। তার ঠিক আগেই হোয়াইট হাউসের সংবাদমাধ্যম সচিব জেন সাকির মাধ্যমে আমেরিকার এই ধরনের বার্তাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সোমবারের সাংবাদিক সম্মেলনে সাকি পরিষ্কার করে দিয়েছেন, ভারত ও চিনের সীমান্ত সংঘর্ষের বিষয়টির দিকে কড়া নজর রেখেছে আমেরিকা। তাঁর কথায়, ‘‘ওই অঞ্চল ও গোটা বিশ্বের প্রতি বেজিংয়ের ব্যবহার সম্পর্কে আমরা নিশ্চিত। এর ফলে অস্থিরতার সৃষ্টি হচ্ছে। যেভাবে প্রতিবেশীদের আতঙ্কিত রাখার চেষ্টা করছে চিন তা আমরা নজরে রেখেছি। আমরা আমাদের অংশীদারদের পাশে রয়েছি। সীমান্ত সমস্যায় আলোচনা ও শান্তি বৈঠককে আমরা সব সময়ই সমর্থন করব।’’

উল্লেখ্য, ২০২০ থেকে পূর্ব লাদাখে মুখোমুখি ভারত ও চিনের সেনাবাহিনী। গালওয়ান উপত্যকায় রক্তাক্ত লড়াইয়ের পর থেকেই কার্যত বারুদের স্তূপে পরিণত হয় প্রকৃত নিয়ন্ত্রণরেখা । পরবর্তী সময়ে বারবার আলোচনা হলেও শেষ পর্যন্ত চিনের আগ্রাসন কমেনি। এমনকী, প্যাংগং হ্রদে লালফৌজ সেতু তৈরি করছে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে উত্তেজনা রয়েছে পুরোমাত্রায়। এই পরিস্থিতিতে আমেরিকার বার্তা চিনের উপরে চাপ সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার ভারতের সঙ্গে বেজিংয়ের পরবর্তী বৈঠকে কোনও রফাসূত্র বেরিয়ে আসে কিনা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top