News Flash

  • Home
  • Uncategorized
  • Fire: শিলিগুড়িতে অক্সিজেন সিলিন্ডারের কারখানায় ভয়াবহ আগুন
Image

Fire: শিলিগুড়িতে অক্সিজেন সিলিন্ডারের কারখানায় ভয়াবহ আগুন

শিলিগুড়ি, ১১ জানুয়ারি (হি. স.) : শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডের মহাকালপল্লি এলাকায় অক্সিজেন সিলিন্ডারের কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। দমকলের তিনটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান বিধায়ক শঙ্কর ঘোষ।

জানা গেছে, এদিন সকালে মহাকালপল্লি এলাকায় একটি অক্সিজেন সিলিন্ডার গোডাউনে থেকে সাতসকালে ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেই ধোঁয়া দেখতে পেয়ে অত্যুৎসাহী এলাকাবাসীরা গোডাউনের সামনে এগিয়ে যান। তাঁরা দেখেন, গোডাউনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এলাকা থেকে জল নিয়ে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে খবর যায় দমকলে। ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। পরে দমকলের আরও একটি ইঞ্জিন যায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁঁরা। তবে একের পর এক অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুনও ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। দমকল কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দলকলকর্মীরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top