News Flash

  • Home
  • Uncategorized
  • কঠোর করোনা-বিধি পালনে বাজার পরিদর্শনে সদর মহকুমা শাসক
Image

কঠোর করোনা-বিধি পালনে বাজার পরিদর্শনে সদর মহকুমা শাসক

আগরতলা, ১১ জানুয়ারি : আগরতলা শহর এলাকার বাজার হাট, দোকানপাটে করোণা বিধি কঠোরভাবে লাগু করার জন্য তৎপরতা শুরু করেছে সদর মহকুমা প্রশাসন। সদর মহকুমা শাসক অসীম সাহার নেতৃত্বে প্রশাসনের এক প্রতিনিধি দল মঙ্গলবার লেইক চৌমুহনী বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে মার্চেন্ট এসোসিয়েশনের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সদর মহকুমা শাসক অসীম সাহা প্রত্যেকের কাছে অনুরোধ জানিয়েছেন তাঁরা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করে ব্যবসা করেন। বিক্রেতাদের প্রত্যেকে এই কঠোর বিধি নিষেধ  মান্য করেন। সে দিকে নজর দেওয়ার জন্য তিনি আবেদন জানান।


শুধু লেইক চৌমুহনী বাজারে নয়, আগরতলা শহর এলাকার সবকটি বাজারে এ ধরনের  বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। সদর এসডিএম বলেন, সাম্প্রতিক কালে রাজ্যে করোণা সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যা খুবই উদ্বেগজনক। করোণা সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে নিজেদেরকে সচেতন হতে হবে। একমাত্র সচেতনতার মাধ্যমেই করোনার ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।


তিনি বলেন, লেইক চৌমুহনী বাজার সহ অন্যান্য বাজারগুলিতে দূরত্ব বজায় রাখার লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে ক্রেতাদের জন্য দাগ কেটে দেওয়া হয়েছে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদের পণ্য সামগ্রী সংগ্রহ করতে বলা হয়েছে। প্রশাসনের এই নির্দেশ অমান্য করা হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান সদর মহকুমা প্রশাসক। ইতিমধ্যেই শহর এলাকার সর্বত্র মাইকযোগে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে। বিভিন্ন স্থানে প্রশাসনের তরফ থেকে মাক্স সচেতনতা অভিযান চালিয়ে জরিমানা আদায় শুরু হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top