News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাব কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, জনগণই ঠিক করবেন কে হবেন মুখ্যমন্ত্রী : সিধু
Image

পঞ্জাব কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, জনগণই ঠিক করবেন কে হবেন মুখ্যমন্ত্রী : সিধু

চন্ডীগড়, ১১ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের মুখ্যমন্ত্রী কে হবেন, তা পঞ্জাবের জনগণই ঠিক করবেন। জানিয়ে দিলেন পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু। একইসঙ্গে সিধু জানিয়েছেন, পঞ্জাব কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন সিধু। সিধুর সাংবাদিক সম্মেলনের ব্যানারে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর নিজের ছবি ছিল। ব্যানারে জায়গা পায়নি মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ও সুনীল জাখারের ছবি। তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এদিন সাংবাদিক সম্মেলনে সিধুকে প্রশ্ন করা হয়, নির্বাচনে কংগ্রেস জিতলে কে হতে চলেছেন পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী? এই প্রশ্নের উত্তরে সিধু বলেন, “সেটা জনগণই ঠিক করবেন। আপনাদের কে বলেছে (কংগ্রেস) হাইকমান্ড মুখ্যমন্ত্রী ঠিক করবে?” নিজের পঞ্জাব মডেলের প্রসঙ্গ উত্থাপন করে সিধু বলেছেন, পঞ্জাবের প্রগতিই তাঁর প্রধান লক্ষ্য।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top