News Flash

  • Home
  • Uncategorized
  • মকর সংক্রান্তির পুণ্যস্নানে নিষেধাজ্ঞা ওড়িশাতেও, ভক্ত সমাগম ছাড়াই পুজোর নির্দেশ
Image

মকর সংক্রান্তির পুণ্যস্নানে নিষেধাজ্ঞা ওড়িশাতেও, ভক্ত সমাগম ছাড়াই পুজোর নির্দেশ

ওড়িশা, ১১ জানুয়ারি (হি. স.) : পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলা নিয়ে বিতর্ক জারি এখনও। এরই মধ্যে মকর সংক্রান্তির পুণ্যস্নান নিয়ে নয়া বিধি জারি করল ওড়িশা সরকার। উত্তরাখণ্ডের পর ওড়িশাতেও মকর সংক্রান্তির পুণ্যস্নানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওড়িশা সরকারের তরফে জানান হয়েছে, ‘মকর সংক্রান্তি বা পোঙ্গলে কোনওরকম জমায়েত করা যাবে না। আয়োজন করা যাবে না মকর মেলার। ভক্ত সমাগম ছাড়াই হবে পুজোপাঠ।

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, গঙ্গাসাগর মেলায় নজরদারির জন্য আগেকার কমিটি বাতিল করা হচ্ছে। পরিবর্তে দুই সদস্যের নতুন কমিটি গড়ে দেওয়া হচ্ছে। এই কমিটিতে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ও রাজ্য লিগাল এইডের সদস্য সচিব রাজু মুখোপাধ্যায়। একই সঙ্গে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এই রায় যথাযথ ভাবে পালন করা হচ্ছে কী হচ্ছে না তা দেখতে হবে রাজ্যের মুখ্যসচিবকেই। রায় যথাযথ ভাবে না মানলে তার জন্য দায়ী থাকবেন মুখসচিব। এদিন হাইকোর্ট এটাও জানিয়ে দিয়েছে, গঙ্গাসাগর মেলায় প্রত্যেক পূণ্যার্থী ও তীর্থযাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করাতেই হবে। এই পরীক্ষা না করিয়ে কেউ মেলায় পা রাখতে পারবেন না।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top