News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে সমস্ত বেসরকারি অফিস বন্ধের নির্দেশ, বাড়ি থেকে কাজ করার ওপর জোর
Image

দিল্লিতে সমস্ত বেসরকারি অফিস বন্ধের নির্দেশ, বাড়ি থেকে কাজ করার ওপর জোর

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): কোভিডের দাপট রুখতে দিল্লিতে সমস্ত বেসরকারি অফিস বন্ধ করার নির্দেশ দিয়েছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ডিডিএমএ)। দিল্লিতে ওয়ার্ক ফ্রম হোম অর্থ বাড়ি থেকে কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার সংশোধিত নির্দেশিকায় ডিডিএমএ জানিয়েছে, “অব্যাহতিপ্রাপ্ত ক্যাটেগরিতে যেগুলি পড়ছে, সেই সমস্ত অফিস ছাড়া দিল্লির সমস্ত বেসরকারি অফিস আপাতত বন্ধ থাকবে; বাড়িতে থেকে কাজ করতে হবে। সমস্ত রেস্তোরাঁ ও বার বন্ধ থাকবে, টেকওয়ের অনুমতি দেওয়া হবে।

রাজধানী দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনা-আক্রান্ত সংখ্যা। করোনা আক্রান্ত রোগীর মৃত্যুও যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে। ২০২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এযাবৎ কোভিডে ৭০ জন রোগীর মৃত্যু হয়েছে দিল্লিতে, সমস্ত হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সময়মতো হাসপাতালে ভর্তির ব্যবস্থাপনা-সহ যাবতীয় বিষয় পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top