News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৪,৪৬১, সুস্থ হয়েছেন ১,৭১১ জন : স্বাস্থ্যমন্ত্রক
Image

Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৪,৪৬১, সুস্থ হয়েছেন ১,৭১১ জন : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): দ্রুততার সঙ্গে ভারতে বেড়েই চলেছে করোনার নতুন প্রজাতিতে সংক্ৰমিতের সংখ্যা। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৬১-তে পৌঁছে গিয়েছে, ওমিক্রনে সংক্রমিত ৪,৪৬১ জনের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১,৭১১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মোট ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ধান মিলেছে ওমিক্রনের। ওমিক্রনের আক্রান্তের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র, তারপর রাজস্থান ও দিল্লি।

মহারাষ্ট্রে ওমিক্রনে মোট আক্রান্ত হয়েছেন ১,২৪৭ জন, দিল্লিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজস্থান, সেখানে আক্রান্ত ৬৪৫ জন, দিল্লিতে ৫৪৬ জন, কর্নাটকে ৪৭৯ জন, কেরলে ৩৫০ জন, উত্তর প্রদেশে ২৭৫ জন, গুজরাটে ২৩৬ জন, তামিলনাড়ুতে ১৮৫ জন, হরিয়ানার ১২৩ জন, তেলেঙ্গানায় ১২৩ জন, ওডিশায় ৭৪ জন, অন্ধ্রপ্রদেশে ২৮ জন, বিহারে ২৭ জন, পঞ্জাবে ২৭ জন, পশ্চিমবঙ্গেও ২৭ জন, গোয়ায় ২১ জন, মধ্যপ্রদেশে ১০ জন, অসমে ৯ জন, উত্তরাখণ্ডে ৮ জন, মেঘালয়ে ৫ জন, জম্মু ও কাশ্মীরে ৪ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩ জন, চন্ডীগড়ে ৩ জন, পুদুচেরিতে দু’জন, ছত্তিশগড়ে একজন, হিমাচল প্রদেশে একজন, লাদাখে একজন ও মণিপুরে একজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ৪,৪৬১ জনের মধ্যে ইতিমধ্যেই ১,৭১১ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৪৬৭ জন, রাজস্থানে ৪০২ জন, দিল্লিতে সুস্থ হয়েছেন ৫৭ জন, কর্নাটকে ২৬ জন, কেরলে ১৪০ জন সুস্থ, উত্তর প্রদেশে ৬ জন, গুজরাটে ১৮৬ জন সুস্থ হয়েছেন, তামিলনাড়ুতে ১৮৫ জনই সুস্থ, হরিয়ানায় ৯২ জন, তেলেঙ্গানায় ৪৭ জন, ওডিশায় ৮ জন, অন্ধ্রপ্রদেশে ৯ জন, পঞ্জাবে ১৬ জন, পশ্চিমবঙ্গে ১০ জন, গোয়ায় ১৯ জন, মধ্যপ্রদেশে ১০ জন, অসমে ৯ জন, উত্তরাখণ্ডে ৫ জন, মেঘালয়ে ৪ জন, জম্মু-কাশ্মীরে ৪ জন, চন্ডীগড়ে ৩ জন, পুদুচেরিতে দু’জন, ছত্তিশগড়ে একজন, হিমাচল প্রদেশে একজনই সুস্থ, লাদাখে একজন ও মণিপুরে ওমিক্রনে আক্রান্ত একজন সুস্থ হয়েছেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top