News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীকেও সৌজন্য দেখালে খুশি হতাম , মমতাকে ধন্যবাদ দিয়েও খোঁচা সুকান্তের
Image

প্রধানমন্ত্রীকেও সৌজন্য দেখালে খুশি হতাম , মমতাকে ধন্যবাদ দিয়েও খোঁচা সুকান্তের

কলকাতা, ১১ জানুয়ারি (হি. স.) : করোনা ভাইরাসের থাবায় কাবু হয়ে আপাতত হাসপাতালে ভরতি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবারই ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। সুকান্তবাবু সেই ঘটনার জের টেনে লিখলেন, এই সৌজন্য যদি উনি প্রধানমন্ত্রীকে দেখাতেন, তাহলে আরও খুশি হতেন। রাজ্য বিজেপি সভাপতির এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক।

সৌজন্যের আবহ বজায় রেখে মুখ্যমন্ত্রী আরোগ্য কামনায় শুভেচ্ছাবার্তার সঙ্গে পাঠিয়েছিলেন ফলের ঝুড়িও। সোমবার সাড়ে এগারোটা নাগাদ ফোন আসে। প্রায় আড়াই মিনিটের মতো কথা হয় দু’জনের। শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। কোনও সমস্যা হলে জানাতেও বলেন তিনি। তার পরপরই সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিজেপির রাজ্য সভাপতি। একইসঙ্গে দ্বন্দ্ব জিইয়ে রেখে বিঁধলেনও। লিখলেন, এই সৌজন্য যদি উনি প্রধানমন্ত্রীকে দেখাতেন, তাহলে আরও খুশি হতেন সুকান্তবাবু। সুকান্তবাবুর পোস্টের ১৩ ঘন্টা বাদে মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ লাইকের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৫ হাজার ৩০০। মন্তব্য ও শেয়ারও হয়েছে প্রচুর।

প্রসঙ্গত, জ্বর, সর্দি, কাশি-সহ করোনার একাধিক উপসর্গে ভোগায় রবিবার ব়্যাপিড টেস্ট করান সুকান্ত মজুমদার। আরটি-পিসিআর টেস্টেও রিপোর্টও পজিটিভই আসে। রবিবার সন্ধেবেলা দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি। হাসপাতাল সূত্রে খবর, আপাতত জ্বর আর নেই, রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। তবে সর্দি, কাশি এখনও আছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top