News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যেককে আলাদাভাবে চাকুরিচ্যুতির পত্র চেয়ে ফের আন্দোলনে চাকুরিচ্যুত শিক্ষকরা
Image

প্রত্যেককে আলাদাভাবে চাকুরিচ্যুতির পত্র চেয়ে ফের আন্দোলনে চাকুরিচ্যুত শিক্ষকরা

আগরতলা, ১১ জানুয়ারি (হি. স.) : প্রত্যেককে আলাদাভাবে চাকুরিচ্যুতির পত্র দিতে হবে, নইলে পুণরায় রাস্তায় নামার এবং আদালতের দ্বারস্ত হওয়ার হুমকি দিয়েছেন চাকুরিচ্যুত শিক্ষকরা। আজ তাঁরা শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়ে চাকুরিচ্যুতির পত্রের আবেদন জানিয়েছেন। এই মুহুর্তে তাঁদের চাকুরিচ্যুতির পত্র দেওয়া সম্ভব নয় বলে শিক্ষা অধিকর্তা অবহিত করেছেন বলে দাবি চাকুরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহার। একই দাবিতে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা চাইছেন চাকুরিচ্যুত শিক্ষকরা।


আজ চাকুরিচ্যুত শিক্ষকদের সংগঠন জয়েন্ট মুভমেন্ট কমিটি বিদ্যালয় শিক্ষা অধিকর্তাকে মেমোরেন্ডাম তুলে দেন। তাঁরা জানিয়েছেন, চাকুরিচ্যুতির পত্র এখনো তাঁদের হাতে এসে পৌছায়নি এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, সার্ভিস বুক তাঁরা ফেরত পাননি। মেমোরেন্ডামে লেখা রয়েছে, তন্ময় নাথ এবং অন্যান্য মামলায় রায়ে কিভাবে ১০৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুতি হল, যেখানে সকল শিক্ষকদের বিরুদ্ধে মামলা হয়নি। সাথে তাঁরা মামলার নির্দিষ্ট নম্বর জানতে চেয়েছেন।


জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্য বিজয় কৃষ্ণ সাহা এদিন বলেন, আজকের মেমোরেন্ডাম অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত ত্রিপুরা সরকারের। কারণ, তার সাথে কয়েক সহস্রাধিক মানুষের জীবন নির্ভর করছে। অন্যথা, চাকুরিচ্যুত শিক্ষকরা রাস্তায় নামতে বাধ্য হবেন। তিনি বলেন, চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হলে চাকুরিচ্যুতির পত্র দেওয়ার নিয়ম রয়েছে। সে মোতাবেক প্রত্যেক চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকার সেই পত্র পাওয়ার অধিকার রয়েছে। তিনি বলেন, আমাদের বেতন বন্ধ করে দিয়েছে এবং আমাদের স্কুলে যেতে দেওয়া হচ্ছে না। কিন্ত, ত্রিপুরা সরকার ওই নিয়ম মানছে না।


তিনি বলেন, প্রত্যেককে পৃথকভাবে চাকুরিচ্যুতির পত্র না দেওয়া হলে সকলে মিলে পুণরায় আদালতের দরজায় কড়া নাড়তে হবে আমাদের।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top