News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার প্রকোপে ত্রস্ত অস্ট্রেলিয়া, ইতালি ও ইংল্যান্ডেও খারাপ পরিস্থিতি
Image

করোনার প্রকোপে ত্রস্ত অস্ট্রেলিয়া, ইতালি ও ইংল্যান্ডেও খারাপ পরিস্থিতি

সিডনি ও ইংল্যান্ড, ১১ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসের বাড়বাড়ন্তে নাজেহাল বিশ্বের বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়া, ইতালি ও ব্রিটেনের মতো বিশ্বের বিভিন্ন দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৮৪৭ জন, মৃত্যু হয়েছে ২৭ জনের। এই পরিস্থিতিতে সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘‘ওমিক্রনের বিরুদ্ধে লড়তে গেলে সবচেয়ে জরুরি আমাদের সচেতনতা। তা হলে লকডাউনের পথে হাঁটতে হবে না। আশা করি দেশবাসী বুদ্ধিমত্তার পরিচয় দেবেন।’’ অস্ট্রেলিয়ায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১,১৪০,৮৯৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৪১৬ জনের এবং সুস্থ হয়েছেন ৩৭৮,৩৩৮ জন।

করোনার প্রকোপ রুখতে টিকা না নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে ইতালি। টিকা না নেওয়া ব্যক্তিদের উপর একগুচ্ছ নতুন এবং কঠোর বিধিনিষেধ জারি করেছে সে দেশের সরকার। রেস্তরাঁ, পানশালা, বিনোদন কেন্দ্র ইত্যাদিতে প্রবেশ করতে হলে বাধ্যতামূলক ভাবে দেখাতে হবে টিকাকরণের শংসাপত্র। কিংবা প্রমাণ দিতে হবে, তিনি সদ্য করোনা থেকে সেরে উঠেছেন। ইতালিতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষের বেশি, মৃত্যু হয়েছে কমপক্ষে ২২৭ জনের।

ব্রিটেনের পরিস্থিতি খুব একটা সুখকর নয়। হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা মাথাচাড়া দেওয়া এবং পর পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনা আক্রান্ত হওয়ার জেরে, সে দেশেও করোনা বিনা অন্য চিকিৎসা পরিষেবা (ক্যান্সার, অস্ত্রোপচার ও অন্যান্য) প্রদান প্রায় থমকে যাওয়ার মুখে। ব্রিটেনে বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১.৪২- লক্ষের বেশি, মৃত্যু হয়েছে ৭৭ জনের। চিনে নতুন করে কারও মৃত্যু না হলেও, বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৯২ জন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top