News Flash

  • Home
  • Uncategorized
  • নৈশকালীন কারফিউর মধ্যেই আগরতলায় দুঃসাহসিক চুরি
Image

নৈশকালীন কারফিউর মধ্যেই আগরতলায় দুঃসাহসিক চুরি

আগরতলা, ১১ জানুয়ারি : রাজধানী আগরতলা শহরের দূর্গা চৌমুহনী বাজারে নৈশকালীন কারফিউ চলাকালে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল গৌতম দেবের দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন দোকান ঘরের দরজার তালা ভাঙ্গা দেখেন। দোকানের মালিক গৌতম দেবকে খবর দেন। খবর পেয়ে দোকানের মালিক গৌতম দেব ছুটে আসেন।


তিনি ভিতরে ঢুকে লক্ষ্য করেন, ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র দোকান থেকে চুরি করে নিয়ে গেছে চোরের দল। দোকানের মালিক বিষয়টি রামনগর আউটপোস্টের পুলিশকে জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া জিনিস পত্র উদ্ধারের কোনো সংবাদ এখনো নেই।


দোকানের মালিক গৌতম দেব জানিয়েছেন, দূর্গা চৌমুহনী বাজারে ইতিপূর্বেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। পর পর এসব চুরির ঘটনা ঘটলেও পুলিশের ভূমিকা নিরাশাজনক। দূর্গা চৌমুহনী বাজার এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য বাজারের ব্যবসায়ীদের তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top