News Flash

  • Home
  • Uncategorized
  • Accident: শনাক্ত ডবকায় সড়ক দুৰ্ঘটনায় হত দুই বাইক আরোহীর
Image

Accident: শনাক্ত ডবকায় সড়ক দুৰ্ঘটনায় হত দুই বাইক আরোহীর

হোজাই (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : হোজাই জেলার অন্তর্গত ডবকায় সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই হত দুই যুব-মটর বাইক আরোহীর পরিচয় পাওয়া গেছে। তাঁরা ডবকার সুতারগাঁও রিজাৰ্ভের বাসিন্দা সাইদুল ইসলাম এবং ফারুক আহমেদ।

গতকাল রবিবার বিকেলের দিকে ডবকার মদারতলিতে সংঘটিত হয়েছিল দুৰ্ঘটনাটি। এএস ০২ এবি ৯৩৪৭ নম্বরের পালসার ২০০ এনএস মডেলের মটর বাইকে চড়ে নগাঁও থেকে ডবকার উদ্দেশ্যে যাচ্ছিলেন দুজন। কিন্তু মদারতলি এলাকায় আচমকা নিয়ন্ত্ৰণ হারিয়ে বাইকটি জাতীয় সড়কের পাশে একটি গাছে ধাক্কা মেরে আছড়ে পড়ে ডিভাইডারে। ডিভাইডারে আছড় পড়ে বাইক থেকে ছিটকে পড়েন দুজনই। ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা
দুৰ্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অকুস্থলে গিয়ে ডবকা থানার পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে মনয়া তদন্তের জন্য নগাঁওয়ে ভোগননী ফুকননী সিভিল হাসপাতালে পাঠিয়েছিল। আজ তাদের মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top