News Flash

  • Home
  • Uncategorized
  • Encounter: কুলগাম-এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, মিলল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
Image

Encounter: কুলগাম-এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি, মিলল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর, ১০ জানুয়ারি (হি.স.): দীর্ঘ এনকাউন্টারের পর কাশ্মীরে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার হাসানপোরা এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। নিহত জঙ্গিদের নাম ও পরিচয় জানা যায়নি। এনকাউন্টারস্থল থেকে ওই জঙ্গির দেহ উদ্ধারের পাশাপাশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বেআইনি সামগ্রী উদ্ধার করা হয়েছে।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গি গতিবিধির খবর পাওয়ার পর রবিবার বিকেল থেকেই দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার হাসানপোরা এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। চারিদিক ঘিরে ফেলা হয় যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে, সারারাতই চলতে থাকে অভিযান। এরপর সোমবার ভোররাত পুলিশের মুখপাত্র জানিয়েছেন, কুলগাম জেলার হাসানপোরা এলাকায় এনকাউন্টারে নিকেশ হয়েছে দু’জন অজ্ঞাতপরিচয় জঙ্গি। নিহত জঙ্গিদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top