News Flash

  • Home
  • Uncategorized
  • রাধাকিশোরপুর থানায় ৪ পুলিশ কর্মী করোনা আক্রান্ত
Image

রাধাকিশোরপুর থানায় ৪ পুলিশ কর্মী করোনা আক্রান্ত

উদয়পুর, ১০ জানুয়ারি : করোনা আক্রান্ত হলেন উদয়পুর রাধাকিশোরপুর থানায় কর্তব্যরত ৩ জন পুলিশ কর্মী এবং ১ জন টিএসআর জওয়ান। সোমবার উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা রাধাকিশোরপুর থানায় এসে সমস্ত পুলিশ কর্মী ও টিএসআর জওয়ানদের করোনার নমুনা পরীক্ষা করেন। তাঁদের মধ্যে ৩ জন পুলিশ কর্মী এবং  ১ জন টিএসআর জওয়ানের শরীরে করোনা সংক্রমণ মিলেছে।
এদিন ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের জনৈক স্বাস্থ্য কর্মী জানান, রাধাকিশোরপুর থানার মোট ৩০ জন পুলিশ ও টিএসআর জওয়ানের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁরা সকলে হোম কোয়ারান্টাইনে থাকবেন বলে তিনি জানিয়েছেন। এদিকে, একসাথে ৪ জন পুলিশ ও টিএসআর জওয়ানের করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রাধাকিশোরপুর থানার সকল পুলিশ কর্মী ও টিএসআর জওয়ানদের মধ্যে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top