News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় বিএসএফের সিভিক একশন প্রোগ্রাম অনুষ্ঠিত
Image

আমবাসায় বিএসএফের সিভিক একশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আগরতলা, ১০ জানুয়ারি : ধলাই জেলার আমবাসার বেদবাগান সিআরপিএফ ক্যাম্পে সিভিকএকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সিভিক একশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে গত কুড়িদিন ধরে বিভিন্ন এলাকায় বসবাসকারী বিভিন্ন গ্রামের কুড়ি জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়।


প্রশিক্ষণ শেষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিআরপিএফের আধিকারিকরা বলেন সিআরপিএফ শুধু নিরাপত্তার দায়িত্ব পালন করে না, জনগণের সার্বিক কল্যাণে কাজ করতে চায়। বছরের বিভিন্ন সময়ে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে নানারকম সামাজিক কর্মসূচি সংগঠিত করে। স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির ,স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ ,শিক্ষা সামগ্রী বিতরণ, যুবক যুবতীদের জন্য ক্রীড়া সামগ্রী প্রদান সহ নানা সামাজিক কর্মসূচি পালন করে আসছে সিআরপিএফ।
এ ধরনের সামাজিক কর্মসূচির অংশ হিসেবে সিআরপিএফ এর উদ্যোগে কুড়ি জন মহিলাকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এর মাধ্যমে মহিলারা স্বাবলম্বী হতে পারবেন বলে সিআরপিএফ এর তরফ থেকে আশা ব্যক্ত করা হয়েছে। আগামী দিনেও তাদের এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top