News Flash

  • Home
  • Uncategorized
  • অতিরিক্ত পুলিশ কমিশনার সহ দিল্লিতে প্রায় একহাজার পুলিশকর্মী করোনা আক্রান্ত
Image

অতিরিক্ত পুলিশ কমিশনার সহ দিল্লিতে প্রায় একহাজার পুলিশকর্মী করোনা আক্রান্ত

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স) : ফের করোনাভাইরাস সংক্রমণ প্রকোপ দেখাতে শুরু করেছে দিল্লিতে। পার্লামেন্ট থেকে সুপ্রিম কোর্ট এবং ডাক্তার থেকে পুলিশকর্মীরাও ভাইরাসের কবলে আসতে শুরু করেছে।

দিল্লি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লি পুলিশের জনসংযোগ আধিকারিক এবং অতিরিক্ত কমিশনার চিন্ময় বিসওয়াল সহ প্রায় একহাজার কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সকল পুলিশ কর্মী বর্তমানে আইসোলেশনে রয়েছেন। দিল্লি পুলিশের আশি হাজারের এরও বেশি কর্মী রয়েছে।
সম্প্রতি, দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্থানা পুলিশ কর্মীদের মধ্যে করোনা আক্রান্ত রোধ করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করেছেন। এসওপি অনুসারে, সমস্ত পুলিশ কর্মীদের ডিউটিতে থাকাকালীন মুখোশ পরতে হবে, সামাজিক দূরত্ব অনুসরণ করতে হবে এবং সঠিকভাবে হাত স্যানিটাইজ করতে হবে। এতে বলা হয়েছে, “যেসব কর্মীরা চিকিৎসাগত কারণে অ্যান্টি-কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ পাননি তারা আবার টিকা দেওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top