News Flash

  • Home
  • Uncategorized
  • পাথারকান্দির লক্ষ্মীপুরে প্রতি রাতে একটি করে গৃহপা‌লিত ছাগলের অস্বা‌ভাবিক মৃত্যু, চাঞ্চল্য
Image

পাথারকান্দির লক্ষ্মীপুরে প্রতি রাতে একটি করে গৃহপা‌লিত ছাগলের অস্বা‌ভাবিক মৃত্যু, চাঞ্চল্য

পাথারকান্দি (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন লক্ষ্মীপুরবাজারে প্রতি রাতে একটি করে গৃহপা‌লিত ছাগলের অস্বা‌ভাবিক মৃত্যু হচ্ছে এ ঘটনাকে কেন্দ্র ক‌রে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ছয় দিনে ‌মোট ছয়টি পূর্ণবয়স্ক তরতাজা ছাগলের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে বাঘের থাবায় এ ধরনের ঘটনা ঘটছে। আবার কেউ কেউ মনে করছেন কুকুরের কামড়েও ছাগলদের মৃত্যু হচ্ছে। স্থানীয় শিক্ষাবিদ জনৈক শাহিন আহমেদ জানান, গতকাল রাত সা‌ড়ে দশটা নাগাদ গ্রামের এক‌ দোকা‌নের পা‌শে এক‌টি ছাগলের আর্তনাদ শুনে তাঁরা ঘর থেকে বেরিয়ে দেখতে যান। কিন্তু মানুষের আগমনে অজ্ঞাত হামলাকারী একটি জন্তু দৌড়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই ছাগলটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
অপরদিকে স্থানীয় বা‌সিন্দা জনৈক জাহির আহমেদ জানান, ঘটনার পর তিনি মৃত ছাগলের পাশে তিনটি কুকুরকে ঘোরাঘু‌রি কর‌তে দেখে‌ছেন। তাই ধারণা করা হ‌চ্ছে, দলবদ্ধ কুকুরের হামলায় এ ধরনের ঘটনা ঘ‌টতে পা‌রে।
এদিকে উদ্ভূত সমস্যাপর সমাধান করতে লক্ষ্মীপুরবাজার এলাকার জনগণ পাথারকা‌ন্দি বন দফতরের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top