News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার জরুরি পরিষেবা ছাড়া পুরো লকডাউন থাকবে ঝাড়গ্রামে
Image

সোমবার জরুরি পরিষেবা ছাড়া পুরো লকডাউন থাকবে ঝাড়গ্রামে

ঝাড়গ্রাম, ৯ জানুয়ারি (হি.স.) : ঝাড়গ্রাম শহরে হু হু করে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা।ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের বেশ কয়েক জন আক্রান্ত হয়েছেন বলে খবর রয়েছে । পাশাপাশি শহরে ব্যাপক হারে সংক্রমন ঘটছে।আর এই পরিস্থিতিতেও হুঁস নেই মানুষের। করোনা বিধি শিকেতে তুলে দিয়ে চলছে দেদার বাজার হাট।যার জেরে সোমবার অরণ্য শহর ঝাড়গ্রামে জরুরি পরিষেবা ছাড়া পুরো লক ডাউন থাকবে।

তার আগে এদিনও শহরের বাজারে ছিল মানুষের ভিড়।বেপরোয়া মানুষ জন অনেকেই মাস্ক ছাড়াই ঘোরা ফেরা করছে।মাইক্রো কনটেন্টমেন্টের আওতায় থাকা অনেক জায়গাতেই দোকান স্টলে মানুষের ভীড়।দূরত্ব বজায় রাখার প্রবনতা নেই।বিশেষ করে কদমকানন রেল গেট সংলগ্ন এলাকায় মানুষের জমায়েত দেখা গিয়েছে। এদিকে কয়েক দিনের মধ্যেই মকর সংক্রান্তির উৎসব।স্বাভাবিকভাবেই নতুন জামা কাপড় কেনা কাটি, পিঠে তৈরির সামগ্রী কেনার জন্য ঝাড়গ্রামের বিভিন্ন বাজার গুলিতে মানুষ ভীড় করছেন। এদিকে জেলার বিভিন্ন ব্লক গুলির তুলনায় ঝাড়গ্রাম শহরে সংক্রমন প্রতিদিনই বেড়ে চলেছে।মূলত দূরত্ব বিধি না মেনে দোকান বাজারে জয়ায়েত ও মাস্ক ব্যবহার না করা ইত্যাদি কারনে সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য আধিকারিকেরা।জেলা স্বাস্থ্য দফতরের অধীন বিভিন্ন হাসপাতাল গুলিতে চিকিৎসক, নার্স,স্টাফরা আক্রান্ত হচ্ছেন।শহরে সংক্রমন ঠেকাতে ১৭টি মাইক্রো কনটেন্টমেন্ট জোন করা হয়েছে। কিন্তু মানুষের সচেতনতার অভাবেই সংক্রমন বাড়ছে বলে মনে করা হচ্ছে।জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে সাত জানুয়ারি শহরে ১৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। আট জানুয়ারি শহরে ৬০জন আক্রান্ত হয়েছেন। এদিন নয় জানুয়ারি ৪৩ জন করোনা পজেটিভ হয়েছেন বলে জানা গিয়েছে । এছাড়াও জেলার বিভিন্ন ব্লকে কম বেশি সংক্রমন রয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে জেলা পুলিশ সুপার সহ জেলা শাসকের অফিসের কয়েক জন আক্রান্ত। সব মিলিয়ে শহরের সংক্রমন বাড়ছে।
ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন ” শহরে সংক্রমন বেশি।তবে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি”।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top