News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বড়সড় সিদ্ধান্তের পথে বিসিসিআই
Image

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বড়সড় সিদ্ধান্তের পথে বিসিসিআই

মুম্বই, ৯ জানুয়ারি (হি.স) : ফের করোনার প্রভাব ক্রিকেট মাঠে। দেশে সংক্রমণ বাড়তে শুরু হতেই প্রশ্নের মুখে ঘরের মাঠে রোহিতদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। করোনার সংক্রমণের জেরে আদৌ এই সিরিজের আয়োজন সম্ভব কিনা, তা নিয়ে রীতিমতো সংশয়ে ক্রিকেট মহল। যদিও বোর্ড সূত্রের খবর, এখনই ক্যারিবিয়ানদের ভারত সফর বাতিলের কথা ভাবা হচ্ছে না। বরং, করোনাবিধি মেনে কীভাবে এই সিরিজের আয়োজন করা যায়, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে সিরিজের ভেন্যু কমিয়ে আনতে পারে বোর্ড।

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের জোড়া সিরিজ খেলার কথা ভারতের। প্রথমে তিনটি একদিনের এবং পরে তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবেন রোহিতরা। এই ম্যাচগুলির জন্য ছ’টি আলাদা আলাদা ভেন্যুর কথাও ভেবে রাখা হয়েছে। প্রথম একদিনের খেলা আহমেদাবাদে ৬ ফেব্রুয়ারি, দ্বিতীয় জয়পুরে ৯ ফেব্রুয়ারি এবং শেষ একদিনের খেলা কলকাতার ইডেন গার্ডেন্সে ১২ ফেব্রুয়ারি হওয়ার কথা। তিনটি টি-২০ ম্যাচ হওয়ার কথা যথাক্রমে কটক (১৫ ফেব্রুয়ারি), বিশাখাপত্তনম (১৮ ফেব্রুয়ারি) এবং তিরুবনন্তপুরমে (২০ ফেব্রুয়ারি)।
বোর্ড সূত্রের খবর, করোনা সংক্রমণ এই হারে বাড়তে থাকলে এই ভেন্যুর সংখ্যা কমিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে সবকটি ম্যাচ এক থেকে তিনটি ভেন্যুকে করা যেতে পারে। এর ফলে ক্রিকেটারদের দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হবে না। সংক্রমণের ঝুঁকি কমবে। আবার জৈব বলয় বজায় রাখাটাও অনেক সহজ হবে। যদিও কোনও কিছুই চুড়ান্ত নয়। বিসিসিআই সূত্রের খবর, শুধু ওয়েস্ট ইন্ডিজ সফর নয়, ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে বোর্ড।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top